| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের কঠোর নির্দেশ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ২১:৩৫:৪৫
শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে নির্দেশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। একই সঙ্গে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, উপজেলার কিছু মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা অফিসের নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ কর্মস্থল বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং কিংবা প্রাইভেট পড়াতে পারবেন না।

কোনো শিক্ষক নিজের নামে, অন্যের নামে বা অন্য কোনো উপায়ে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি কোনো পরিচালিত কোচিং সেন্টারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকাও নিষিদ্ধ।

প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে কোচিং করানো যাবে না। তবে প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানের লিখিত অনুমতি নিয়ে টিউশন বা কোচিং করানো যেতে পারে।

এ ছাড়া কোচিংয়ে পড়ানোর জন্য কোনো শিক্ষক শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করতে পারবেন না। ক্লাসে কম পড়িয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে যেতে বাধ্য করা কিংবা উৎসাহিত করাও নিষিদ্ধ করা হয়েছে।

কোচিংয়ে পড়া শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি সুবিধা বা অগ্রাধিকার দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট বা কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। কোনো শিক্ষক কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০১২ সালের নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...