একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি। কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় দেড় মাস সময় লাগতে পারে। এরপরই শুরু হবে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। খসড়া নীতিমালায় অনলাইনে আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন, কলেজে ভর্তি ও ক্লাস শুরুর সম্ভাব্য সময়সূচি উল্লেখ করা হয়েছে।
অনলাইনে আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
খসড়া অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব শিক্ষার্থী এসএসসি বা সমমানের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তাদের ফল পরিবর্তিত হয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলেও নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির কার্যক্রম চলবে। পুনঃনিরীক্ষণের ফলে যাদের ফল পরিবর্তিত হবে, তারা ৬ অক্টোবর আবেদন করার সুযোগ পাবেন। একই দিনে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।
প্রথম পর্যায়ের ফল ১০ অক্টোবর
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ অক্টোবর। নির্বাচনের পর ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে তাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে।
দ্বিতীয় পর্যায়ের আবেদন ১৪ অক্টোবর
দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ১৪ অক্টোবর এবং চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৯ অক্টোবর।
দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সময় থাকবে ২১ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে এবং পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে।
তৃতীয় পর্যায়ের আবেদন ২২ অক্টোবর
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২৬ অক্টোবর।
তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ২৮ অক্টোবর। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তৃতীয় পর্যায়ের নির্বাচন বাতিল হয়ে যাবে।
কলেজে ভর্তি ১ নভেম্বর থেকে
সব ধাপের নির্বাচন ও মাইগ্রেশন শেষ হওয়ার পর ২৯ অক্টোবর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
এরপর কলেজে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর। ভর্তি চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
ক্লাস শুরু ৮ নভেম্বর
ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ৮ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। এগুলো একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার খসড়ার ভিত্তিতে নির্ধারিত সম্ভাব্য সময়সূচি। আগামী সপ্তাহে নীতিমালা চূড়ান্ত হওয়ার পর আবেদন, ফল প্রকাশ, ভর্তি কিংবা ক্লাস শুরুর তারিখে পরিবর্তন আসতে পারে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
