| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আগস্টে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১৮:৪৭:১৩
আগস্টে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য আগস্টের শেষ সপ্তাহে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হতে পারে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে। অর্থাৎ ২৬ আগস্ট বুধবার থেকে ২৯ আগস্ট শনিবার পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ১৪৪৮ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা করা হবে।

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

যদি ২৬ আগস্ট বুধবারই ঈদে মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত হয়, তাহলে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলেই পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

অর্থাৎ ছুটির হিসাব হবে—

২৬ আগস্ট, বুধবার — ঈদে মিলাদুন্নবীর ছুটি

২৭ আগস্ট, বৃহস্পতিবার — ব্যক্তিগত ছুটি

২৮ আগস্ট, শুক্রবার — সাপ্তাহিক ছুটি

২৯ আগস্ট, শনিবার — সাপ্তাহিক ছুটি

যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একইভাবে এক দিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...