একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা, তবু নামী কলেজে তীব্র প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। বিপরীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
অর্থাৎ, সব শিক্ষার্থী ভর্তি হলেও মোট আসনের অর্ধেকের বেশি খালি পড়ে থাকবে। তবে আসন বেশি থাকলেও রাজধানীসহ দেশের নামকরা কলেজগুলোতে ভর্তি নিয়ে প্রতিযোগিতা হবে তীব্র।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় এবারও আগের নিয়ম বহাল থাকবে। নতুন করে কোনো লটারি বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফল, জিপিএ, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে অনলাইনে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। আবেদন করার সময় শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবে।
তবে নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে শিক্ষার্থী ভর্তি করবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানেও আলাদা ভর্তি প্রক্রিয়া থাকবে।
নামী কলেজে কেন প্রতিযোগিতা বেশি?
সারাদেশে পর্যাপ্ত আসন থাকলেও জনপ্রিয় কলেজগুলোতে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতা হবে। অনেক শিক্ষার্থী পছন্দক্রমে মাত্র এক বা দুটি কলেজ রাখে। ফলে জিপিএ-৫ পেয়েও কেউ কেউ কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ নাও পেতে পারে।
একই জিপিএর একাধিক শিক্ষার্থী আবেদন করলে বিষয়ভিত্তিক নম্বর বিবেচনায় নিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে। তাই শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনা করে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভর্তি ফিতেও বড় পরিবর্তন নেই
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার একাদশ শ্রেণির ভর্তি ফি ও অন্যান্য খরচে বড় ধরনের পরিবর্তন আসছে না। আগের নীতিমালা অনুযায়ী এলাকাভেদে এমপিও ও নন-এমপিও কলেজের ভর্তি ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি নিবন্ধন, ক্রীড়া, রোভার-রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি, বিএনসিসি এবং শিক্ষক কল্যাণসহ নির্ধারিত অন্যান্য ফিও বহাল থাকবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- আবারও বাড়ল সিগারেটের দাম
