আগস্টে ১-২টি লঘুচাপ, বাড়তে পারে বন্যার ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
এ ছাড়া চলতি মাসে দেশের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে উজ্জ্বল সূর্যকিরণ থাকার সময় ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।
সব মিলিয়ে চলতি আগস্টে একদিকে স্বাভাবিক বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা থাকলেও অন্যদিকে বজ্রঝড়, তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টির কারণে কিছু অঞ্চলে সাময়িক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
