দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
দলীয় একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগ্রহণযোগ্যতাসহ বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হতে পারে।
বিএনপির বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী।
এর বাইরে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন তিনজন। তারা হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা বেশি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
দলীয় সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য এবং ব্যক্তিগত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক পর্যালোচনা শেষে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
