| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ জন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৭ ১৫:৩২:৩৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ জন

নিজস্ব প্রতিবেদক: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংক্রান্ত গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

প্রকাশিত গেজেট অনুযায়ী, ভোটার তালিকায় থাকা ৩৪৯ জনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ আসনের ২৯৯ জন সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্য রয়েছেন।

তবে চট্টগ্রাম-৪ আসনটি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উচ্চ আদালত ওই আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় আসনটি বর্তমানে ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৬ আগস্ট সকাল ১০টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হবে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংবিধান ও নির্ধারিত নির্বাচনী বিধি অনুসরণ করেই রাষ্ট্রপতি নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে পাওয়া যাবে।পুরো তালিকা দেখতে ক্লিক করুন

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৩৫ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩৫ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ...

২০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ 'এ'-এর ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিটের ...