| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

এক দিনেই দুবার সূর্যাস্ত হয় যে গ্রামে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৭ ১০:৩৪:৪৫
এক দিনেই দুবার সূর্যাস্ত হয় যে গ্রামে

নিজস্ব প্রতিবেদক: এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে স্পেনের ছোট্ট এক গ্রাম। আগামী ১২ আগস্ট সেখানে এমন একটি দৃশ্য দেখা যাবে, যা খুব কম মানুষই জীবনে দেখার সুযোগ পান। একই দিনে দুবার সূর্যাস্তের মতো অভিজ্ঞতা হবে গ্রামটির বাসিন্দা ও সেখানে উপস্থিত পর্যটকদের।

স্পেনের অখ্যাত ও শান্ত গ্রাম এভেলানোসা দে মুনো এখন মহাকাশপ্রেমী, পর্যটক ও ফটোগ্রাফারদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। সাধারণ সময়ে কয়েকটি পরিবারের বসবাস এই গ্রামে। বড় কোনো দোকান বা পর্যটনকেন্দ্রও নেই। কিন্তু বিরল এই মহাজাগতিক ঘটনার কারণে কয়েক দিনের মধ্যেই গ্রামটির চিত্র বদলে গেছে।

আগামী ১২ আগস্ট সেখানে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পুরোপুরি সূর্যের সামনে চলে এসে সূর্যের আলো আটকে দেবে। ফলে সন্ধ্যা নামার আগেই কয়েক মিনিটের জন্য চারপাশে নেমে আসবে অন্ধকার।

এরপর চাঁদ সরে গেলে আবার সূর্যের আলো ফিরে আসবে। কিছুক্ষণ পর স্বাভাবিক নিয়মে সূর্য দিগন্তের নিচে চলে যাওয়ার সময় আবারও সন্ধ্যার অন্ধকার নামবে। ফলে একই দিনে গ্রামটির মানুষ ও সেখানে উপস্থিত পর্যটকরা দুবার সূর্যাস্তের মতো বিরল দৃশ্যের অভিজ্ঞতা পাবেন।

এই ব্যতিক্রমী ঘটনার কারণেই এভেলানোসা দে মুনোতে ইতোমধ্যে দেশ-বিদেশের পর্যটক ও ফটোগ্রাফারদের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহীদের কাছে এটি হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের জায়গা।

গ্রামটিতে এমন পর্যটকের ভিড় স্থানীয়দের কাছেও বিরল। সময় যত এগিয়ে আসছে, ১২ আগস্টের মহাজাগতিক ঘটনাটি দেখতে আরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্পেনের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। এক শতাব্দীরও বেশি সময় পর দেশটির বিভিন্ন অঞ্চল থেকে এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে।

ফলে সাধারণ একটি ছোট্ট গ্রাম এভেলানোসা দে মুনো এখন পরিণত হয়েছে বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের অন্যতম গন্তব্যে। ১২ আগস্ট আকাশ পরিষ্কার থাকলে সেখান থেকে দেখা যেতে পারে এমন এক দৃশ্য, যা স্মরণীয় হয়ে থাকবে পর্যটক ও ফটোগ্রাফারদের জীবনে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...