ভিসা প্রতারণা নিয়ে সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদনকারীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। নিজেদের কর্মকর্তা পরিচয়ে ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা কিংবা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির কাছে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হাইকমিশন আরও জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো ঘটনার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ সংযুক্ত করে [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ মানুষকে ভিসা প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
