আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, আগেই জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমাতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভার ওজোপাডিকোর আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে পাওয়ার হাউস বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন এলাকা, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, লায়েকের মোড়, নিচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।
এছাড়া একই বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করায় ১১ কেভি মোহাম্মদপাড়া ফিডার এলাকায়ও সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ ঘোষিত সময়ের আগেও চালু হতে পারে, আবার প্রয়োজন হলে কিছুটা দেরিও হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
