গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে পরিচিত প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’ সিনেমায় শক্তিশালী খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’র হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ চলচ্চিত্রেও আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
ছোট পর্দাতেও সমান সফল ছিলেন প্রদীপ রাওয়াত। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘সিয়ে’, ‘স্টালিন’, ‘বীরম’, ‘১: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু সাইলাজা’, ‘সররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’।
বিশেষ করে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সিয়ে’ (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার যাত্রা শুরু হয়, যা তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
