বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ৫ প্রবাসী ফুটবলার!
নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে পাঁচ প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে ক্যাম্পে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মাসে উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বাছাইপর্ব।
সোমবার (৪ আগস্ট) বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।
তিনি বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা পাঁচ তরুণ ফুটবলার ইতোমধ্যেই দেশে এসে অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে যোগ দিয়েছেন। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলমান আবাসিক ক্যাম্পে দেশি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন তারা।
নাসের শাহরিয়ার জাহেদীর ভাষ্য, এবার ক্যাম্পে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের বাইরে বেড়ে ওঠা বাংলাদেশি ফুটবলাররা দলে যোগ দিয়ে খুব দ্রুতই সবার সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাম্পে তাদের মধ্যে দারুণ আন্তরিকতা ও দলীয় বন্ধন তৈরি হয়েছে।
বাছাইপর্বের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে বাংলাদেশ সেনাবাহিনী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-২০ দল। ওই ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে বাফুফে। একই সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য সেনাবাহিনীর সহযোগিতারও প্রশংসা করেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।
প্রাথমিকভাবে ৪৩ জন ফুটবলার নিয়ে শুরু হওয়া এই আবাসিক ক্যাম্প থেকে শেষ পর্যন্ত তাশখন্দে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বিদেশি হেড কোচ, ফিটনেস কোচ ও গোলকিপিং কোচের তত্ত্বাবধানে দেশি সাপোর্ট স্টাফদের নিয়ে জোর প্রস্তুতি চলছে। বাফুফের আশা, এবারের আসরে ভালো পারফরম্যান্স করে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
