মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট কমাতে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ কারণে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন ওজোপাডিকোর ১১ কেভি ভার্সিটি ফিডারের অধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো: সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজসংলগ্ন এলাকা।
ওজোপাডিকো জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও অথবা পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
