| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের বিল বেশি আসলে যা করবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ১৯:৪৫:২৯
বিদ্যুতের বিল বেশি আসলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের বিল হঠাৎ বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে প্রথমে বিল ও মিটারের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে অনেক গ্রাহক অভিযোগ করেছেন, আগের মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। এসব অভিযোগ তদন্তের পাশাপাশি অতিরিক্ত বিল মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ বিল বেশি মনে হলে প্রথমেই বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিং বিলে উল্লেখ থাকা রিডিংয়ের সঙ্গে মিলিয়ে দেখুন। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে যোগাযোগ করে অভিযোগ নিবন্ধন করুন এবং অভিযোগ নম্বর সংগ্রহ করুন।

কল সেন্টারে অভিযোগের পরও সমস্যার সমাধান না হলে আগের তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ বিদ্যুৎ সাব-জোনাল বা জোনাল অফিসে লিখিত আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিল-সংক্রান্ত অভিযোগ জানাতে দেশের যেকোনো স্থান থেকে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯-এ যোগাযোগ করা যাবে।

এ ছাড়া বিভিন্ন বিতরণ সংস্থার অভিযোগ নম্বরও নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গ্রাহকদের জন্য ১৬২০০, পল্লী বিদ্যুৎ (আরইবি) গ্রাহকদের জন্য ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গ্রাহকদের জন্য ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) গ্রাহকদের জন্য ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গ্রাহকদের জন্য ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের জন্য ১৬১১৭ নম্বরে অভিযোগ জানানো যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে অতিরিক্ত বিল বা রিডিংজনিত ত্রুটি থাকলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...