| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আইফোনের চেয়ে অনেক দামি যে ফল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ২৩:৪০:৪৪
আইফোনের চেয়ে অনেক দামি যে ফল

নিজস্ব প্রতিবেদক: বিলাসবহুল পণ্যের কথা উঠলে অনেকের মনেই আসে আইফোন বা দামি গাড়ির নাম। তবে এমন একটি ফল রয়েছে, যার দাম একটি আইফোন তো দূরের কথা, একসঙ্গে একাধিক আইফোন কিংবা নতুন গাড়িও কেনা সম্ভব।

জাপানের বিখ্যাত ইউবারি কিং তরমুজের এক জোড়া ২০২৬ সালের মে মাসে মৌসুমের প্রথম নিলামে রেকর্ড ৫ দশমিক ৮ মিলিয়ন ইয়েনে (প্রায় ৩৪ লাখ ভারতীয় রুপি সমমূল্য) বিক্রি হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় ১৫টি শীর্ষ মডেলের আইফোন কেনা সম্ভব।

জাপানের সাপ্পোরো সেন্ট্রাল হোলসেল মার্কেটে প্রতিবছর আয়োজিত এই বিশেষ নিলামে উচ্চমানের ফল সংগ্রহ এবং প্রচারণার উদ্দেশ্যে ক্রেতারা অনেক সময় রেকর্ড দামে বিড করেন। ফলে মৌসুমের প্রথম নিলামে ইউবারি কিং তরমুজের দাম সাধারণ বাজারমূল্যের তুলনায় অনেক বেশি হয়ে থাকে।

তবে নিলামের বাইরে সাধারণ বাজারেও ইউবারি কিং তরমুজের দাম কম নয়। আকার, আকৃতি ও মানভেদে একটি উন্নত মানের তরমুজের দাম ১২ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আর উপহার দেওয়ার উপযোগী প্রিমিয়াম মানের তরমুজের দাম ৬৫ হাজার টাকারও বেশি।

ইউবারি কিং তরমুজ দুটি বিশেষ জাতের সংকর প্রজাতি। অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে গ্রিনহাউসে এই ফলের চাষ করা হয়। তাপমাত্রা, সেচ, পরাগায়ন ও পরিচর্যার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, যাতে ফলটি নিখুঁত গোলাকার আকৃতি, সূক্ষ্ম জালের মতো খোসা এবং গাঢ় কমলা রঙের মিষ্টি শাঁস পায়।

জাপানে ইউবারি কিং শুধু একটি ফল নয়, এটি মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বিশেষ অতিথি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে উপহার হিসেবে এই তরমুজ দেওয়ার প্রচলন রয়েছে। সীমিত উৎপাদন, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ব্যতিক্রমী স্বাদের কারণেই বিশ্বের সবচেয়ে দামী ফলগুলোর তালিকায় ইউবারি কিং তরমুজ শীর্ষস্থান ধরে রেখেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...