ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলে প্রীতি ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, ম্যাচ চলার সময় হঠাৎ বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল। গুরুতর অবস্থায় তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো (সিএসএ)। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, অনূর্ধ্ব-১৫ দলের এই প্রতিভাবান ফুটবলারের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হামলার মূল লক্ষ্য মিকায়েল ছিলেন না। স্থানীয় দুই মাদক চক্রের সংঘর্ষের জেরে ছোড়া গুলির শিকার হন তিনি। অর্থাৎ ভুলবশত ওই কিশোর ফুটবলার গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলে খেলেছিলেন এবং দলকে ‘কোপা ফিক্টর’ শিরোপা জিততে সহায়তা করেছিলেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে সিএসএর অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন ও খেলায় অংশ নিচ্ছিলেন।
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্ত কর্মকর্তা উয়েসলেই লিমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
