ইনফান্তিনোর ভবিষ্যৎ অনিশ্চিত, ফিফার পরবর্তী সভাপতির পদে দৌড়ে কারা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও নেতৃত্বের ধরন নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরই মধ্যে উয়েফার পক্ষ থেকে তার পদত্যাগ অথবা ভোটের মাধ্যমে নেতৃত্বের বৈধতা যাচাইয়ের দাবি ওঠায় ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইনফান্তিনো দায়িত্ব ছাড়লে বিশ্বের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরবর্তী সভাপতি কে হতে পারেন? ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কয়েকজন প্রভাবশালী ফুটবল প্রশাসকের নাম আলোচনায় উঠে এসেছে।
ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম
বর্তমান ফিফা সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় অন্যতম আলোচিত নাম। ২০২৪ সালের মে মাসে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর তিনি ফিফার নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
২০১৬ সালে জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাফস্ট্রোম। বহুভাষায় দক্ষ এই সুইডিশ প্রশাসক বিশ্বকাপ চলাকালেও ফিফার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ উপস্থিতি দেখিয়েছেন। তবে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হওয়া এবং ইউরোপের বাইরে থেকে নতুন সভাপতি নির্বাচনের সম্ভাব্য চাহিদা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
নাসের আল-খেলাইফি
প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সভাপতি এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের চেয়ারম্যান নাসের আল-খেলাইফির নামও আলোচনায় রয়েছে। ২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগ ভেঙে যাওয়ার পর তিনি ক্লাব সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন এবং পরে এর কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার নেতৃত্বে সংগঠনটির সদস্যসংখ্যা ৮০০-এর বেশি ক্লাবে পৌঁছেছে। তাত্ত্বিকভাবে তিনি ফিফা সভাপতির শক্তিশালী প্রার্থী হতে পারলেও, ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখাচ্ছেন না।
ভিক্টর মন্টালিয়ানি
কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টালিয়ানি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে পরিচিত মুখ। ২০১৬ সালে সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেছেন।
কানাডা সকারের সাবেক এই সভাপতি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইংরেজির পাশাপাশি ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ ভাষায় দক্ষ মন্টালিয়ানি রাজনৈতিকভাবেও শক্ত অবস্থানে রয়েছেন। সম্প্রসারিত কোপা আমেরিকার আয়োজনে নেতৃত্ব দিলেও তিনি প্রতি দুই বছর পর বিশ্বকাপ আয়োজন কিংবা ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবকে সমর্থন করেননি।
শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন। ২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে রয়েছেন।
তার নেতৃত্বে এশিয়ান ক্লাব ফুটবলে নতুন কয়েকটি প্রতিযোগিতা চালু হয়েছে এবং এশিয়ান কাপের দলসংখ্যাও বাড়ানো হয়েছে। ফিফা পরিচালনায় ইনফান্তিনোর বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। এএফসির ৪৬ সদস্য দেশের বড় অংশের সমর্থন তার পক্ষে থাকতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
আগামী মার্চেই স্পষ্ট হবে চিত্র
ফিফার ৭৭তম কংগ্রেস আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কংগ্রেসেই নির্বাচিত হবে সংস্থাটির নতুন সভাপতি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। ফলে আগামী কয়েক মাসেই পরিষ্কার হবে, বিশ্বের ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে কে হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
