| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে নতুন অগ্রগতি

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ২১:০২:৫১
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান করানোর লক্ষ্যে কাজ চলছে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং যোগদানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন করার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

তিনি আরও জানান, নতুন শিক্ষকরা যোগদানের পর পর্যায়ক্রমে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর সরকারি বিধি অনুযায়ী পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য এ ঘোষণা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন নির্ধারিত সময় অনুযায়ী যোগদান কার্যক্রম সম্পন্ন হওয়ার দিকেই সবার নজর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...