| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

এসএসসির ফল ১০ আগস্ট, পাস-ফেল নিয়ে নতুন তথ্য; যে বিষয়ে বাড়তে পারে ফেল

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ২০:৪০:৫৭
এসএসসির ফল ১০ আগস্ট, পাস-ফেল নিয়ে নতুন তথ্য; যে বিষয়ে বাড়তে পারে ফেল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কয়েক দফা সময় পরিবর্তনের পর অবশেষে আগামী ১০ আগস্ট ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফলাফল নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা জানানো হলেও পরে তা পরিবর্তন করে ২৮ জুলাইয়ের পর প্রকাশের পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত সেই সময়সীমাও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্ট প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর আগে ২০২৪ সালে ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ, ২০২৩ সালে ৮০ দশমিক ৩৯ শতাংশ, ২০২২ সালে ৮৭ দশমিক ৪৪ শতাংশ এবং ২০২১ সালে ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এ ধারাবাহিকতা বিবেচনায় অনেকের ধারণা, এবার ফলাফল আগের বছরের তুলনায় কিছুটা দুর্বল হতে পারে।

ফল প্রকাশে বিলম্বের বিষয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা দেওয়া হলেও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, ফলাফল নিয়ে কোনো ধরনের কারসাজি বা অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে বিলম্ব হয়নি। বোর্ডের ভাষ্য, টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতিজনিত প্রশাসনিক চাপের কারণে ফল প্রকাশের প্রক্রিয়া পিছিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সাব-কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল টেম্পারিং বা ঘষামাজার কোনো সুযোগ নেই। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

দেশের বিভিন্ন জেলার প্রায় ২০ জন পরীক্ষকের অভিজ্ঞতায় ইঙ্গিত মিলেছে, এবার কিছু বিষয়ে ফেলের হার তুলনামূলক বেশি হতে পারে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ফল আশানুরূপ নাও হতে পারে বলে তারা মনে করছেন। পাশাপাশি ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞানের মতো তুলনামূলক সহজ বিষয়েও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার তথ্য দিয়েছেন কয়েকজন পরীক্ষক।

পরীক্ষকদের ভাষ্য, তাদের মূল্যায়ন করা অনেক খাতায় পাসের হার ৫০ শতাংশের নিচে ছিল। নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত সুবিধা দেওয়া হয়নি। শিক্ষার্থীরা যে নম্বর পাওয়ার যোগ্য, সেটিই দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহের এক পরীক্ষক জানান, তিনি এসএসসির গণিতের ২২৫টি খাতা মূল্যায়ন করেছেন, যার মধ্যে ৪৩ জন ফেল করেছেন। একই সঙ্গে কারিগরি শিক্ষার ৩৫০টি গণিতের খাতার মধ্যে ২৯০টিতেই ফেল ছিল বলে দাবি করেন তিনি।

রসায়নের এক পরীক্ষক জানান, তার মূল্যায়ন করা ৩০০টি খাতার মধ্যে ৪৫ জন অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে ইসলাম শিক্ষার একজন পরীক্ষকের দাবি, ৩০০টি খাতার মধ্যে ৩৫ জন ফেল করেছেন, যা তুলনামূলক সহজ বিষয় হিসেবেও উদ্বেগের ইঙ্গিত দেয়।

গাজীপুরের এক প্রধান পরীক্ষক জানান, তিনি প্রায় ৬ হাজার খাতা মূল্যায়ন করেছেন এবং তার পর্যবেক্ষণে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল করেছে। তবে তিনি নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান।

তবে এসব তথ্য পরীক্ষকদের ব্যক্তিগত মূল্যায়নের অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া। চূড়ান্ত পাসের হার, জিপিএ-৫ এবং বিষয়ভিত্তিক ফলাফল সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যাবে আগামী ১০ আগস্ট ফল প্রকাশের পর।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...