| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন আরও দুই তারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ১৮:৪৬:৪৫
নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন আরও দুই তারকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলে শুরু হচ্ছে বড় পরিবর্তনের অধ্যায়। নেইমারের অবসরের পর এবার অভিজ্ঞ দুই ফুটবলার কাসেমিরো ও দানিলোও আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, সর্বশেষ বিশ্বকাপের মধ্য দিয়েই ব্রাজিলের একটি সফল প্রজন্মের যাত্রা শেষ হয়েছে।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এই বিশ্বকাপ ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটিয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসেমিরোও তাদের জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন।’

বর্তমানে ৩৪ বছর বয়সী কাসেমিরো শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে লিওনেল মেসির সতীর্থ হতে যাচ্ছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে। সর্বশেষ বিশ্বকাপে দুজনই ব্রাজিলের পাঁচটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। জাতীয় দলের হয়ে কাসেমিরোর ম্যাচ সংখ্যা ৯১, আর দানিলো খেলেছেন ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ।

আনচেলত্তি জানিয়েছেন, এখন থেকে জাতীয় দলে তরুণ ফুটবলারদের বেশি সুযোগ দেওয়া হবে। তবে অভিজ্ঞদের পুরোপুরি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এর আগে কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। এই জার্সির জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। অসংখ্য স্মৃতি ও অর্জন নিয়ে বিদায় নিচ্ছি।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করে নতুন দল গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে গড়ে তোলা। এখনই ২০৩০ বিশ্বকাপ নয়, প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। সেই লক্ষ্য সামনে রেখেই প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম খেলোয়াড়দের দলে নেওয়া হবে।’

তবে অভিজ্ঞদের গুরুত্ব অস্বীকার করেননি ইতালিয়ান এই কোচ। তার ভাষায়, ‘বর্তমান দলের সবাইকে বাদ দেওয়া হবে না। কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন। মারকিনিওস তার অন্যতম উদাহরণ।’

নতুন রূপে সাজানো ব্রাজিল দলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...