১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, যে বিষয়ে ফেলের আশঙ্কা সবচেয়ে বেশি
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ আগস্ট। এর আগে কয়েক দফা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশে বিলম্বের পেছনে প্রশাসনিক কার্যক্রম, চলমান এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতির প্রভাব রয়েছে। তবে ফলাফল পরিবর্তন বা অতিরিক্ত যাচাইয়ের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর আগের বছরগুলোতে পাসের হার ছিল তুলনামূলক বেশি। ফলে অনেকের ধারণা, এবার ফলাফল আগের বছরের তুলনায় কিছুটা কম হতে পারে।
এদিকে দেশের বিভিন্ন জেলার প্রায় ২০ জন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে তুলনামূলক বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু কঠিন বিষয়ই নয়, ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞান মতো বিষয়েও প্রত্যাশার তুলনায় বেশি শিক্ষার্থী ফেল করেছে বলে জানিয়েছেন কয়েকজন পরীক্ষক।
পরীক্ষকদের অভিজ্ঞতা অনুযায়ী, তাদের মূল্যায়ন করা অনেক খাতায় পাসের হার ৫০ শতাংশেরও নিচে ছিল। তারা দাবি করেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি; শিক্ষার্থীরা যতটুকু নম্বর পাওয়ার যোগ্য, ততটুকুই দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহের এক পরীক্ষক জানান, তিনি গণিতের ২২৫টি খাতা মূল্যায়ন করেছেন। এর মধ্যে ৪৩ জন ফেল করেছে, আর জিপিএ-৫ পাওয়ার মতো খাতা ছিল ৪০টি। অন্যদিকে কারিগরি গণিতের ৩৫০টি খাতার মধ্যে প্রায় ২৯০ জন অকৃতকার্য হয়েছে বলেও তিনি জানান।
রসায়নের এক পরীক্ষক জানান, তার মূল্যায়ন করা ৩০০টি খাতার মধ্যে ৪৫ জন ফেল করেছে। একইভাবে ইসলাম শিক্ষার একজন পরীক্ষক জানান, ৩০০টি খাতায় ৩৫ জন অকৃতকার্য হয়েছে, যা তাকে বিস্মিত করেছে।
গাজীপুরের এক প্রধান পরীক্ষক দাবি করেন, তিনি প্রায় ৬ হাজার উত্তরপত্র মূল্যায়ন করেছেন এবং তার দেখা খাতাগুলোর প্রায় অর্ধেকেই শিক্ষার্থীরা পাস করতে পারেনি। তবে তিনি নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান।
এদিকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল নিয়ে কোনো ধরনের টেম্পারিং বা ঘষামাজার সুযোগ নেই। এ ধরনের প্রচার সম্পূর্ণ গুজব।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এরপরই জানা যাবে এবারের প্রকৃত পাসের হার এবং বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সাফল্যের চিত্র।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
