খুলনায় বিমানবন্দর নির্মাণে নতুন আশার আলো
নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন দশক ধরে আটকে থাকা খুলনার খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পে আবারও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন স্থবির থাকা এই প্রকল্প বাস্তবায়নে এবার আগ্রহ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)।
গত ২৫ জুলাই চীনা প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শন করে। এরপর ৩০ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে প্রকল্পটি বাস্তবায়নে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
চিঠিতে সরকার-টু-সরকার (জিটুজি), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বিওটি (নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর) এবং অর্থায়নসহ বিভিন্ন বাস্তবায়ন পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য উপযুক্ত মডেল নির্ধারণের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনায় আশাবাদী স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে, বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন, মৎস্য শিল্প, রপ্তানি বাণিজ্য, পর্যটন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক অর্থনীতিতে নতুন গতি আসবে।
খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর প্রায় ৩০ বছর আগে স্থাপন করা হয়। শুরুতে ৭৫ একর জমি অধিগ্রহণ করা হলেও পরে প্রকল্প সম্প্রসারণের জন্য আরও ৫০০ একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়। সীমানাপ্রাচীর নির্মাণ ও আংশিক ভূমি ভরাটের কাজও সম্পন্ন হয়েছিল। তবে অর্থায়ন ও বিনিয়োগ সংকটে প্রকল্পটি আর এগোয়নি।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা জানান, চীনা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। এখন বেবিচক বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নিয়েছে। বিমানবন্দর নির্মিত হলে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ব্লু ইকোনমি, অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুর রহমান বলেন, বিমানবন্দরের অভাবে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা খুলনায় আসতে অনাগ্রহী। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং ক্রীড়া খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
