| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আগস্টে মিলছে টানা দুই দফায় ৪ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ১২:২১:৫২
আগস্টে মিলছে টানা দুই দফায় ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য থাকছে টানা চার দিনের ছুটি কাটানোর দারুণ সুযোগ। তবে এই সুবিধা পেতে দুই দফাতেই একদিন করে অতিরিক্ত ছুটি নিতে হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) একদিন ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

একইভাবে, ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে ২৮ ও ২৯ আগস্ট সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে।

সরকারি কর্মচারীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় একদিন করে ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...