| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

স্পেন সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানাল এএফপি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ১২:১২:৩৭
স্পেন সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানাল এএফপি

নিজস্ব প্রতিবেদক: উত্তর আফ্রিকার মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় হঠাৎ করেই হাজারো অভিবাসনপ্রত্যাশীর ঢল নেমেছে। উন্নত জীবনের আশায় স্থল ও সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন তারা। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন ও মরক্কো।

শুক্রবার (৩১ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৮ দশমিক ৫ বর্গকিলোমিটারের সেউতা শহরটি আফ্রিকায় অবস্থিত হলেও এটি স্পেনের অংশ। ফলে এই শহরে প্রবেশ মানেই ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পৌঁছে যাওয়া। এ কারণেই বহু বছর ধরে আফ্রিকা থেকে ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত সেউতা।

সেউতার প্রশাসনের প্রধান জুয়ান জেসুস ভিভাস জানিয়েছেন, প্রায় ৮০ হাজার জনসংখ্যার এই শহরে কয়েক দিনের ব্যবধানে প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশের চেষ্টা করেছেন, যা স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মরক্কোর বাসিন্দা ফাতিমা জাহরা এএফপিকে বলেন, সীমান্ত খুলে দেওয়া হয়েছে এমন খবর শুনেই তিনি সেউতার উদ্দেশ্যে রওনা হন। উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সীমান্তে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তাকে ফিরে যেতে হয়।

আরেক অভিবাসনপ্রত্যাশী করিম জানান, কয়েকজন সফলভাবে সেউতায় প্রবেশ করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ সীমান্তের দিকে ছুটে যান। এই গুজবই মূলত মানুষের ঢলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এএফপির তথ্য অনুযায়ী, পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে সীমান্তে নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়ে। অনেকেই সুযোগ নিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন তরুণ ইউরোপে প্রবেশের পর বিজয়সূচক ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এক রায়ে সমুদ্রে আটক অভিবাসনপ্রত্যাশীদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সরাসরি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তও সীমান্তে মানুষের ভিড় বাড়ার অন্যতম কারণ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত থেকেই মরক্কো সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হচ্ছে। সংঘর্ষে কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, সেউতার নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যত দ্রুত সম্ভব অনিয়মিতভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, সংকট মোকাবিলায় মরক্কোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং ফ্রন্টেক্সের মাধ্যমে স্পেনকে সহায়তারও ঘোষণা দিয়েছে। ইতালি ও ডেনমার্ক পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...