টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইন স্থাপন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ (১ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো: বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ থাকার সময় কিছুটা কম বা বেশি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এই তালিকায় রয়েছে ডি.সি. রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রক্ষণাবেক্ষণ কাজের সময় ভোরে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
