গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার কয়েক মাসের ব্যবধানে একাধিকবার জ্বালানির দাম বাড়িয়েছে, অথচ অনেক এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষে আহত ও এক চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গ্যাসের দাম আবারও বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে এনসিপি তা মেনে নেবে না। প্রয়োজন হলে পেট্রোবাংলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নাহিদ ইসলামের দাবি, সরকার মাত্র কয়েক মাসের মধ্যেই দফায় দফায় জ্বালানির মূল্য বাড়িয়েছে। কিন্তু অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করেই গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বিল আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
এ সময় তিনি জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
