| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালের উত্তেজনার জেরে বিপাকে প্যারেদেস, ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩১ ১০:২৮:২৩
ফাইনালের উত্তেজনার জেরে বিপাকে প্যারেদেস, ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতি ও সংঘর্ষের ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৯ ম্যাচ পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই আর্জেন্টাইন ফুটবলার।

ফিফার প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে, ম্যাচ-পরবর্তী উত্তেজনার সময় প্যারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি একাধিকবার আগ্রাসী ও অসংযত আচরণ করেছেন। ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটির ভিডিও, ম্যাচ রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে কঠোর শাস্তি পেতে পারেন তিনি।

এই ঘটনার তদন্তে শুধু প্যারেদেসই নন, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গ ও অসংযত আচরণের অভিযোগে তদন্ত চলছে।

এদিকে মাঠের বাইরের কয়েকটি ঘটনাও গুরুত্ব দিয়ে দেখছে ফিফা। বিশ্বকাপ ফাইনালে নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও পৃথক তদন্ত শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল সংস্থার লিখিত ব্যাখ্যা, ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং সংগৃহীত ভিডিওসহ সব ধরনের প্রমাণ বিশ্লেষণের পর ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এরপরই সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...