| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ২০:৪৩:৫৪
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নতুন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি।

স্পোর্টসবিষয়ক ওয়েবসাইট গিভমি স্পোর্টের তথ্য অনুযায়ী, স্থানীয় রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন মিলেই।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ–সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার সঙ্গে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও আলোচনায় আসে।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদ এবং রেফারিংয়ে সুবিধা পাওয়ার অভিযোগ তুলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গেই মিলেই দাবি করেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থায়ন করেছে ব্রাজিল সরকার।

তার ভাষ্য, এই প্রচারণার মোট অর্থায়নের প্রায় ২৫ শতাংশ ব্রাজিল সরকারের পক্ষ থেকে এসেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও এই প্রচারণায় অর্থায়ন করেছে।

তবে নিজের এসব অভিযোগের পক্ষে মিলেই কোনো প্রমাণ বা নথি উপস্থাপন করেননি।

বিশ্বকাপ ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও সেখানে যাননি হাভিয়ের মিলেই। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে না গিয়ে তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সরকারি বাসভবন অলিভোস থেকেই ম্যাচ উপভোগ করেন।

ফাইনালের আগে এক সাক্ষাৎকারে মিলেই বলেছিলেন, তিনি অলিভোস থেকেই পুরো বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন এবং সেই সিদ্ধান্তেই অটল থাকবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...