| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

বাবা হতে চলেছেন ইয়ামাল!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ১৬:৫৬:৩২
বাবা হতে চলেছেন ইয়ামাল!

নিজস্ব প্রতিবেদক: স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার প্রেমিকা ইনেস গার্সিয়ার টিকটকে রিপোস্ট করা একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা।

ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি দেখানো হয়েছে। এর সঙ্গে ছিল একটি আবেগঘন বার্তা, যেখানে লেখা ছিল, ‘তোমার হৃদস্পন্দনের কারণেই আরেকটি হৃদয় স্পন্দিত হচ্ছে।’ ভিডিওটি রিপোস্ট করার পর থেকেই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, এটি কি ইনেস গার্সিয়ার ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত, নাকি শুধুই পছন্দের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

তবে এখন পর্যন্ত লামিনে ইয়ামাল কিংবা ইনেস গার্সিয়ার পক্ষ থেকে সন্তান প্রত্যাশা বা গর্ভধারণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্যও প্রকাশ্যে আসেনি।

এই গুঞ্জন এমন সময়ে সামনে এলো, যখন ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন। স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আরও বেশি আলোচনায় উঠে আসেন।

মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার এই ফুটবলার নিজেকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।

তবে আপাতত ইয়ামাল বা ইনেস গার্সিয়ার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। ফলে প্রেমিকার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ছড়িয়ে পড়া এই আলোচনা এখনো কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...