| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ০৮:৫০:৫৮
এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। আগামী ২০ জুলাই ফল প্রকাশের বিষয়ে আলোচনা থাকলেও নির্ধারিত দিনে ফল প্রকাশের সম্ভাবনা কিছুটা কম বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাই ফল প্রকাশের বিষয়ে আলোচনা ছিল এবং এখনো রয়েছে। সে লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বোর্ডগুলোর সব ধরনের প্রস্তুতি শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

তিনি জানান, ফল প্রস্তুতের মূল কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে নতুন সরকারের অধীনে ফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত করা বাকি রয়েছে। আগের মতো আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে, নাকি ভিন্ন কোনো পদ্ধতি অনুসরণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

এ কারণে ২০ জুলাইয়ের পর কয়েকদিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বোর্ডভিত্তিক হিসেবে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...