| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আগুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৯ ১২:২২:০৫
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আগুন

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে নাওডোবা এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিএনপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর, মোটরসাইকেলে আগুন এবং একটি রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের কারণে প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

রোববার (২৯ নভেম্বর) সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যেভাবে শুরু হয় সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান বলে স্থানীয় সূত্রের দাবি। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।

মোটরসাইকেল ও রেস্টুরেন্টে আগুন

সংঘর্ষের সময় বিএনপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের পাশাপাশি দলটির নেতাকর্মীদের অন্তত ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্টেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

পদ্মা সেতুতে ৪৫ মিনিট যান চলাচল বন্ধ

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। এ কারণে পুলিশ সদস্যরা সারা রাত দায়িত্ব পালন করেন এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়।

তিনি বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...