| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ নীল জার্সিতেই আর্জেন্টিনা, কুসংস্কার নাকি বাস্তবতা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৩ ২২:২৪:০৮
ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ নীল জার্সিতেই আর্জেন্টিনা, কুসংস্কার নাকি বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই মহারণের আগে একটি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে লিওনেল স্কালোনির দল। ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সির পরিবর্তে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা, আর সেই আবেদন অনুমোদন করেছে ফিফা।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি ব্যবহারের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল আর্জেন্টিনা। পরে ফিফা সেই অনুরোধে সম্মতি দেয়।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার অ্যাওয়ে জার্সিতে খেলেছে স্কালোনির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর সময়ও আর্জেন্টিনার গায়ে ছিল এই গাঢ় নীল জার্সি।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে নীল জার্সির স্মৃতি আর্জেন্টিনার জন্য খুব একটা সুখকর নয়। ১৯৯০ সালের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হার, ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে বিদায় এবং ২০১৪ সালের ফাইনালে আবারও জার্মানির কাছে শিরোপা হারানো, তিনবারই আর্জেন্টিনা খেলেছিল গাঢ় নীল অ্যাওয়ে কিট পরে।

এরপর বিশ্বকাপের নকআউটে আরও আটটি ম্যাচ খেললেও একবারও অ্যাওয়ে জার্সি ব্যবহার করেনি আর্জেন্টিনা। প্রায় এক যুগ পর আবারও নকআউটে নীল জার্সিতে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তাহলে কেন এই সিদ্ধান্ত?

অনেকের মতে, এর পেছনে রয়েছে আর্জেন্টাইনদের সৌভাগ্যে বিশ্বাস, যা দেশটিতে 'কাবালা' নামে পরিচিত। ফুটবল সংস্কৃতির অংশ হয়ে ওঠা এই বিশ্বাস অনুযায়ী, কোনো নির্দিষ্ট পোশাক, রুটিন বা আচরণ দলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে অতীতের স্মৃতিও এই বিশ্বাসকে আরও জোরালো করেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আর্জেন্টিনার দুটি জয়ই এসেছে নীল অ্যাওয়ে জার্সি পরে।

১৯৮৬ সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে, যেখানে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’, সেদিনও আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি। একইভাবে ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোয় টাইব্রেকারে ইংল্যান্ডকে হারানোর ম্যাচেও তারা খেলেছিল অ্যাওয়ে কিট পরে।

আর্জেন্টাইন ফুটবলে ‘কাবালা’ নতুন কোনো বিষয় নয়। নির্দিষ্ট রুটিন মেনে চলা, একই স্থানে বসে ম্যাচ দেখা কিংবা সৌভাগ্যের প্রতীক হিসেবে নির্দিষ্ট ছবি প্রকাশ করা, এসব বহু বছর ধরেই দেশটির ফুটবল সংস্কৃতির অংশ। ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া নিয়মিত লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের সঙ্গে মাতে পান করার ছবি প্রকাশ করতেন, যা সমর্থকদের কাছে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছিল।

তবে নীল জার্সি পরার সিদ্ধান্তের পেছনে শুধু কুসংস্কার নয়, রয়েছে বাস্তব কারণও। সেমিফাইনালে ইংল্যান্ডকে 'হোম' দল হিসেবে নির্ধারণ করেছে ফিফা। ফলে দুই দলের হোম জার্সিতে সাদা রঙের আধিক্য থাকায় রঙের সংঘর্ষ এড়াতে নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরার অনুমতি দেওয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য, অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষা ঘোচাতে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। সব মিলিয়ে আটলান্টার এই সেমিফাইনাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...