নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার!
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের লড়াই শেষে এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। একদিনের বিরতির পর বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে শেষ আটের ম্যাচে নামার আগে বড় দুশ্চিন্তায় রয়েছেন বিভিন্ন দলের অন্তত ১৮ ফুটবলার। কারণ, কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলেই দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলতে পারবেন না তারা।
এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, মরক্কো, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ইংল্যান্ড ও মরক্কোকে। দুই দলেরই চারজন করে খেলোয়াড় ইতোমধ্যে নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
এ ছাড়া ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, আর আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে ফুটবলারও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে ফিফা। ৪৮ দলের টুর্নামেন্টে নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হওয়ায় আগের নিয়ম বহাল থাকলে অনেক তারকা ফুটবলার সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারতেন। সেই ঝুঁকি কমাতেই নতুন নীতি কার্যকর করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) হয়ে গেছে। এরপর নকআউটে পাওয়া হলুদ কার্ডের হিসাব কোয়ার্টার ফাইনাল শেষে আবার রিসেট হবে। ফলে কোনো খেলোয়াড় শুধু হলুদ কার্ডের কারণে ফাইনাল মিস করবেন না।
তবে নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। অর্থাৎ শেষ ৩২ বা শেষ ১৬-তে যারা একটি করে হলুদ কার্ড দেখেছেন, কোয়ার্টার ফাইনালে আবারও সতর্কবার্তা পেলে দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলতে পারবেন না।
অন্যদিকে, লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। গুরুতর অসদাচরণ বা সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি চাইলে অতিরিক্ত শাস্তিও দিতে পারবে।
সূচি অনুযায়ী, ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ১৪ ও ১৫ জুলাই হবে সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই মাঠে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ফুটবলাররা
ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও'রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেহি।
মরক্কো: ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস।
ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।
সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম।
আর্জেন্টিনা: গঞ্জালো মন্টিয়েল।
স্পেন: ফেররান তোরেস।
বেলজিয়াম: ব্র্যান্ডন মেচেলে।
নরওয়ে: আন্তোনিও নুসা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- তারেক রহমানের ভারত সফর নিয়ে হঠাৎ বিবৃতি প্রত্যাহার
- সালমান শাহ মামলা: ডিপজল-ডলি জহুরকে নিয়ে নীলার দাবি
