কোয়ার্টার ফাইনালের আগে বাড়তি সুবিধায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচ জিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। তবে এই নাটকীয় জয়ের পর মাঠের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছে আলবিসেলেস্তেরা।
শেষ আটের লড়াইয়ের আগে প্রস্তুতির ক্ষেত্রে আর্জেন্টিনা তুলনামূলকভাবে অনেক স্বস্তিতে থাকলেও সুইজারল্যান্ডকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ।
শেষ ষোলোতে কানাডার ভ্যাঙ্কুভারে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইসরা। ফলে ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হওয়ায় শারীরিকভাবে বাড়তি ধকল সামলাতে হয়েছে দলটিকে।
শুধু তাই নয়, ম্যাচ শেষ করেই দীর্ঘ বিমানযাত্রায় নামতে হয়েছে সুইজারল্যান্ডকে। ভ্যাঙ্কুভার থেকে কোয়ার্টার ফাইনালের ভেন্যু কানসাস সিটিতে পৌঁছাতে তাদের প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথে ভ্রমণ করতে হয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার যাত্রা ছিল অনেক সহজ। আটলান্টায় মিশরকে হারানোর পর মাত্র দুই ঘণ্টার বিমান ভ্রমণেই কানসাস সিটিতে পৌঁছে যায় স্কালোনির শিষ্যরা। বাংলাদেশ সময় বুধবার সকালেই তারা অনুশীলন ক্যাম্পে যোগ দেয়। বিপরীতে একই সময়ে সুইজারল্যান্ড তখনও শেষ ষোলোর লড়াই শেষ করে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। কাগজে-কলমে দুই দলই প্রায় সাড়ে তিন দিনের বিশ্রাম পেলেও অতিরিক্ত সময় খেলা এবং দীর্ঘ ভ্রমণের কারণে শারীরিকভাবে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামতে পারে সুইসরা।
তবে অতিরিক্ত সময় খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্যও নতুন নয়। এর আগে শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ের পর আরও ৩০ মিনিট খেলতে হয়েছিল স্কালোনির দলকে। প্রচণ্ড গরমের সেই ম্যাচেও বাড়তি পরিশ্রম করে জয় নিশ্চিত করতে হয়েছিল তাদের।
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের আগে বিশ্রাম, ভ্রমণ এবং শারীরিক প্রস্তুতির দিক থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে শেষ পর্যন্ত পারফরম্যান্সই নির্ধারণ করবে কে জায়গা করে নেবে সেমিফাইনালে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- বাংলাদেশিদের জন্য আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২১ আগস্ট ২০২৬
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- নতুন পে স্কেলের টাকা আসবে যেভাবে
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
