| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল বনাম জাপান, লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ৩০ ০০:০৮:৩০
দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল বনাম জাপান, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পরও পিছিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিরতিতে যাওয়ার আগে জাপান ১-০ গোলে এগিয়ে আছে। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর করা একমাত্র গোলেই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে এশিয়ার প্রতিনিধিরা। এখন বলছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু । ৫০ মিনিটের খেলা শেষ হয়েছে।

স্কোরলাইনে পিছিয়ে থাকলেও পুরো প্রথমার্ধজুড়ে আক্রমণ ও বলের দখলে আধিপত্য ছিল ব্রাজিলের। তারা ৮টি শট নিয়েছে, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাপান ৪টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে, আর সেটিই গোলে পরিণত হয়েছে।

বল দখলেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। সেলেসাওদের দখলে ছিল ৬৬ শতাংশ বল, বিপরীতে জাপানের ছিল ৩৪ শতাংশ। পাসিংয়েও ব্রাজিলের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তারা ৩৫৮টি পাস দিয়ে ৯২ শতাংশ সফলতা পেয়েছে, আর জাপান ১৬৩টি পাসে ৮৮ শতাংশ সফলতা ধরে রেখেছে।

ম্যাচে ব্রাজিল মাত্র ১টি ফাউল করলেও জাপান করেছে ৬টি। হলুদ কার্ডের দিক থেকে ব্রাজিল একটি এবং জাপান দুটি কার্ড দেখেছে। এখন পর্যন্ত কোনো দলই লাল কার্ড দেখেনি।

প্রথমার্ধে ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও জাপানের সংগঠিত রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ় পারফরম্যান্সে সমতায় ফেরা সম্ভব হয়নি। অন্যদিকে, সীমিত সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া জাপান দ্বিতীয়ার্ধে এই লিড ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর ব্রাজিলকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়াতে হবে।

▶️ ব্রাজিল বনাম জাপান ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...