| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

জাপান ম্যাচে নেইমার কখন নামবেন, জানালেন ব্রাজিল কোচ আনচেলত্তি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৯ ১০:২৪:১৫
জাপান ম্যাচে নেইমার কখন নামবেন, জানালেন ব্রাজিল কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তাকে কখন মাঠে নামানো হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ইনজুরি কাটিয়ে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে খেলার জন্য প্রস্তুত। তবে শুরু থেকেই তাকে একাদশে রাখার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হতে পারে তাকে।

আনচেলত্তি বলেন, “সবকিছু ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। নেইমার এখন আগের চেয়ে বেশি সময় খেলতে প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলবে, সেটিও ম্যাচের অবস্থার ওপর নির্ভর করবে।”

শুরুর একাদশ নিয়ে প্রশ্ন করা হলে ইতালিয়ান এই কোচ রসিকতার সুরে বলেন, “কোচের চেয়ে খেলোয়াড়েরাই ভালো ঘুমাতে পারে।” তার এই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে, আগের ম্যাচের জয়ী একাদশেই আস্থা রাখবেন তিনি। ফলে জাপানের বিপক্ষে নেইমারকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তি আরও বলেন, গত এক সপ্তাহে তার উন্নতি সন্তোষজনক। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাননি, তবুও তিনি এখন ১৫ মিনিটের বেশি সময় মাঠে খেলার মতো অবস্থায় রয়েছেন।

দীর্ঘ ৯৮১ দিন পর সম্প্রতি ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। ডান পায়ের কাফের চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেন। জাপানের বিপক্ষে তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন ব্রাজিল সমর্থকরা।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই নেইমারের প্রত্যাবর্তন দলটির আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্মিথের আউট নিয়ে প্রশ্ন, আবারও আলোচনায় স্নিকোমিটার

স্মিথের আউট নিয়ে প্রশ্ন, আবারও আলোচনায় স্নিকোমিটার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ডারউইন টেস্টে স্টিভেন স্মিথের একটি আউটের আবেদনে আবারও আলোচনায় ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...