পে-স্কেলে বেসিক ৫০ শতাংশ নাকি ১০০ শতাংশ, বাস্তবতা কী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি প্রথম ধাপে কার্যকর হবে, তা নিয়ে এখনো রয়েছে ব্যাপক আলোচনা ও ধোঁয়াশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ধাপেই মূল বেতনের শতভাগ বৃদ্ধির দাবি ছড়িয়ে পড়লেও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং আলোচনায় রয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি অথবা গ্রেডভেদে পৃথক হারে বাস্তবায়নের বিকল্প প্রস্তাব।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলের বিভিন্ন সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটির বৈঠকে বেসিক বৃদ্ধি, গেজেট প্রকাশ, ভাতা, বাস্তবায়নের ধাপ এবং অন্যান্য কারিগরি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই পে-স্কেলের গুরুত্বপূর্ণ অনেক বিষয় চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আলোচনায় থাকা প্রধান প্রস্তাব হলো প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর করা। এছাড়া বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক আলোচনা এখন পর্যন্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বাস্তবে বর্ধিত বেতন হাতে পেতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। কারণ গেজেট প্রকাশ, বিধি সংশোধন, সফটওয়্যার হালনাগাদ এবং হিসাব পুনর্নির্ধারণসহ বেশ কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করতে হবে।
এদিকে পে-স্কেলের গেজেট কবে প্রকাশ করা হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও আগে জুন মাসের শেষ সপ্তাহে গেজেট প্রকাশের ইঙ্গিত দেওয়া হয়েছিল, তবে পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত না হওয়ায় সেটি এখন সচিব কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন, নতুন পে-স্কেল কার্যকর হলে তা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেলেও প্রকৃত আর্থিক সুবিধা কিছুটা কমে আসতে পারে। হিসাব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৪০ শতাংশ হতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন পে-স্কেল নিয়ে প্রত্যাশা এখন তুঙ্গে। তবে বেসিক ৫০ শতাংশ নাকি ১০০ শতাংশ কার্যকর হবে, গেজেট কবে প্রকাশিত হবে এবং বর্ধিত বেতন কবে হাতে পাওয়া যাবে, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় উদ্বেগও বাড়ছে।
সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এখন সচিব কমিটির সিদ্ধান্তের দিকে। সংশ্লিষ্টদের আশা, আসন্ন বৈঠকেই নবম পে-স্কেল বাস্তবায়নের জটিলতার বড় অংশের অবসান হবে এবং দীর্ঘ প্রতীক্ষার পর লাখো কর্মকর্তা-কর্মচারী একটি সুস্পষ্ট রূপরেখা পাবেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
- দেশে আজ একভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম
- এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
