| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ২৪ জুন ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৪ ১১:৪৩:৫১
আজকের স্বর্ণের বাজারদর: ২৪ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকাল থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

দেশের জুয়েলারি খাতের নিয়ন্ত্রক সংগঠন বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজকের স্বর্ণের বাজারদর (২৪ জুন ২০২৬)

* ২২ ক্যারেট: প্রতি ভরি ২,২৫,২৯০ টাকা

* ২১ ক্যারেট: প্রতি ভরি ২,১৫,১৪২ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮৪,৭৫৮ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৫০,৯৩২ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণের দোকানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। এছাড়া গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, কারণ নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

রুপার দামেও বড় পতন

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার নতুন দাম হলো—

* ২২ ক্যারেট: প্রতি ভরি ৪,৮৪১ টাকা

* ২১ ক্যারেট: প্রতি ভরি ৪,৬০৭ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ৩,৯৬৬ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৯৭৪ টাকা

উল্লেখ্য, সর্বশেষ গত ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে এবার সেই দাম উল্লেখযোগ্যভাবে কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৩৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৮ বার।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...