ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সাকিব আল হাসান। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলার তালশন গ্রামের বাসিন্দা ও ওছমান আলী খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই বছরের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিএনপির দায়ের করা একটি মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
