| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রাত ১০টায় নয়, পরিবর্তন হলো আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের সময়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২২ ০৮:০৩:০৫
রাত ১০টায় নয়, পরিবর্তন হলো আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের সময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। তবে ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল নির্ধারিত সময় নিয়ে। আগে রাত ১০টায় ম্যাচ শুরুর কথা বলা হলেও সর্বশেষ সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া।

গ্রুপ ‘জে’-তে বর্তমানে দুই দলেরই সমান তিন পয়েন্ট রয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এখন পর্যন্ত তিন গোল করেছে এবং কোনো গোল হজম করেনি। অন্যদিকে অস্ট্রিয়া তিন গোল করলেও একবার নিজেদের জাল থেকে বল তুলতে হয়েছে।

পরিসংখ্যানও বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষেই কথা বলছে। বিভিন্ন বিশ্লেষণে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে প্রায় ৬৪ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২২ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৪ শতাংশ।

এই ম্যাচে জয় তুলে নিতে পারলে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। পাশাপাশি টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও আরও জোরালো হবে। তবে অস্ট্রিয়াও বড় অঘটনের স্বপ্ন দেখছে। দলটির অন্যতম শক্তি হলো উচ্চগতির প্রেসিং এবং সমন্বিত দলগত ফুটবল, যা কোচ রাল্ফ রাংনিকের অধীনে আরও কার্যকর হয়ে উঠেছে।

অন্যদিকে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের নিয়ে আক্রমণভাগে যথেষ্ট ভয়ংকর আর্জেন্টিনা। সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে এটি হতে যাচ্ছে অন্যতম হাই-ভোল্টেজ লড়াই, যার দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের কোটি ফুটবলপ্রেমী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...