| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৪ পরিবর্তন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২১ ১৮:২৪:৩২
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৪ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির হাতে রয়েছে আর মাত্র একটি অনুশীলন সেশন। সেই ম্যাচে শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে কানসাসে দলের সর্বশেষ অনুশীলন ছিল সম্পূর্ণ রুদ্ধদ্বার, যেখানে বিশেষভাবে নজর ছিল ডিফেন্ডার গনসালো মন্তিয়েলের শারীরিক অবস্থার দিকে।

চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মন্তিয়েল। তিনি সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলনে অংশ নিয়েছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে ডান প্রান্তে শুরু থেকেই নাহুয়েল মলিনার খেলার সম্ভাবনাই বেশি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাঠে নামা একাদশে অন্তত কয়েকটি পরিবর্তনের কথা ভাবছেন স্কালোনি। আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। তার গতি ও প্রতিপক্ষের হাই প্রেসিংয়ের ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতা স্কালোনিকে নতুন করে ভাবাচ্ছে।

এছাড়া স্ট্রাইকার পজিশনেও পরিবর্তন আসতে পারে। লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। এতে আর্জেন্টিনার আক্রমণে আরও গতিশীলতা যোগ হতে পারে।

রক্ষণভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। তার সামনে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনাকে। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গা প্রায় নিশ্চিত।

অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা অধিনায়ক লিওনেল মেসিও শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আরও একটি ম্যাচে নিজের গোল ও রেকর্ডের ভাণ্ডার সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে অনুশীলনে অগ্রগতি ধরে রাখতে পারলে লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও চলমান আসরে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কালোনি শেষ পর্যন্ত কতগুলো পরিবর্তন নিয়ে মাঠে নামেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...