জার্মানিকে টপকে শীর্ষে ফিরল ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোলে নিজেদের মোট গোলসংখ্যা ২৪১-এ নিয়ে গিয়ে জার্মানিকে পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ২৩৯ গোল নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে যায় জার্মানি। হাইতির বিপক্ষে গোল উৎসবের মাধ্যমে সেই রেকর্ড পুনরুদ্ধার করেছে সেলেসাওরা।
বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের গোলসংখ্যা ২৪১, জার্মানির ২৩৯। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোল ১৫৫। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেও ব্যবধান কমাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও তার দল।
বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল ও জার্মানির মধ্যে সর্বোচ্চ গোলদাতার লড়াই আরও জমে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই পরাশক্তির ব্যবধান এখনও বেশ বড়।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা:
১. ব্রাজিল – ২৪১ গোল
২. জার্মানি – ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা – ১৫৫ গোল
৪. ফ্রান্স – ১৩৯ গোল
৫. ইতালি – ১২৮ গোল
৬. স্পেন – ১০৮ গোল
৭. ইংল্যান্ড – ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস – ৯৮ গোল
৯. উরুগুয়ে – ৯০ গোল
১০. হাঙ্গেরি – ৮৭ গোল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
