শুরু হল ব্রাজিল–হাইতি ম্যাচ; সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে শুরু হয়েছে ব্রাজিল ও হাইতির মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই।
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করায় সেলেসাওদের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া হাইতিও টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে পয়েন্ট আদায়ে মরিয়া।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে। এছাড়া টি স্পোর্টস অ্যাপ ও টোফি প্ল্যাটফর্ম ব্যবহার করেও স্মার্টফোনে বিনামূল্যে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ম্যাচের তথ্য
* ম্যাচ: ব্রাজিল বনাম হাইতি
* টুর্নামেন্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬
* গ্রুপ: সি
* সময়: বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিট
* ভেন্যু: লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
সরাসরি ব্রাজিল–হাইতি ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-
বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আলোচিত এই ম্যাচে ব্রাজিল কি নিজেদের প্রথম জয় তুলে নিতে পারবে, নাকি হাইতি চমক দেখাবে, সেটিই এখন দেখার বিষয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
