| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কিছুক্ষন পর শুরু ব্রাজিল–হাইতি ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২০ ০৬:০৫:২৬
কিছুক্ষন পর শুরু ব্রাজিল–হাইতি ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের জন্য ম্যাচটি অনেকটাই ‘করো কিংবা মরো’ লড়াইয়ে পরিণত হয়েছে। নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে তিন পয়েন্টের বিকল্প নেই কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে। অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা হাইতিও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে। এছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা টি স্পোর্টস অ্যাপ এবং টোফি প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখতে পারবেন।

ম্যাচ সূচি

* ম্যাচ: ব্রাজিল বনাম হাইতি

* টুর্নামেন্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬

* তারিখ: ২০ জুন ২০২৬

* সময়: বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিট

* ভেন্যু: লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া

সরাসরি ব্রাজিল–হাইতি ম্যাচ দেখতেএখানে ক্লিক করুন-

বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে ব্রাজিল কি প্রথম জয় তুলে নিতে পারবে, নাকি হাইতি ঘটাবে নতুন চমক, সেটিই এখন দেখার অপেক্ষা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...