| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রথমার্ধের খেলা শেষ, পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৭ ২৩:৫৩:৪৪
প্রথমার্ধের খেলা শেষ, পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ-কে ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পর্তুগাল। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে মিডফিল্ডার জোয়াও নেভেসের করা গোলেই এখন পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ইউরোপের দলটি।

প্রথমার্ধে বলের দখল ও পাসিংয়ে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। ৪৯ মিনিট পর্যন্ত তাদের বল দখলের হার ছিল ৭৯ শতাংশ, যেখানে ডিআর কঙ্গোর ছিল মাত্র ২১ শতাংশ। পর্তুগাল ৪৮০টি পাস দিয়ে ৯৪ শতাংশ সফলতা অর্জন করেছে, বিপরীতে কঙ্গো করেছে ৯৯টি পাস, যার সফলতার হার ৮৩ শতাংশ।

আক্রমণভাগে পর্তুগাল ৪টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে। তবে ডিআর কঙ্গোও পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। তারা ৫টি শট নিয়েছে এবং ১টি শট ছিল লক্ষ্যে। তবুও গোলের দেখা পায়নি আফ্রিকান দলটি।

ম্যাচে শারীরিক লড়াইও ছিল সমানতালে। পর্তুগাল ৩টি ও ডিআর কঙ্গো ৫টি ফাউল করেছে। দুই দলই একটি করে হলুদ কার্ড দেখেছে। কর্নারের সংখ্যায় এগিয়ে রয়েছে ডিআর কঙ্গো (২-১)।

লাইভ পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচ জয়ের সম্ভাবনা পর্তুগালের ৮৯ শতাংশ, ড্রয়ের সম্ভাবনা ৯ শতাংশ এবং ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনা মাত্র ২ শতাংশ।

বর্তমান স্কোরলাইন ধরে রাখতে পারলে গ্রুপ-কের শীর্ষস্থান আরও শক্ত করবে পর্তুগাল। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ডিআর কঙ্গোর সামনে।

হাফটাইমের আগ মুহূর্তে স্কোর: পর্তুগাল ১-০ ডিআর কঙ্গো গোলদাতা: জোয়াও নেভেস (৬ মিনিট)।

সরাসরি খেলা দেখতেএখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...