গ্রাহকদের জন্য বড় সুখবর দিল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের জন্য নতুন সুখবর দিয়েছে ইসলামী ব্যাংক। সম্প্রতি আতঙ্ক বা অনিশ্চয়তার কারণে যারা মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব বন্ধ বা নগদায়ন করেছিলেন, তারা এখন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সেসব হিসাব পুনরায় চালু করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা নগদায়ন করা নির্দিষ্ট কিছু হিসাব গ্রাহকের আবেদনের ভিত্তিতে আবারও সচল করা হবে।
যেসব হিসাব পুনরায় চালু করা যাবে সেগুলোর মধ্যে রয়েছে এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব। আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করলে গ্রাহকরা এই সুবিধা পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিসাব পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ফি বা চার্জ নেওয়া হবে না। এমনকি হিসাবটি আগে যেভাবে চলমান ছিল, গ্রাহকরা একই ধরনের সুবিধাও পেতে থাকবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করা এবং ব্যাংকে নগদ অর্থের প্রবাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামী ব্যাংকের সব শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের মোবাইল ফোন বা ঠিকানার মাধ্যমে যোগাযোগ করে হিসাব পুনরায় সক্রিয় করতে উৎসাহিত করার কথাও বলা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
