নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা–আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠা টাইমস স্কয়ারে হঠাৎ করেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় মারামারি ও ধস্তাধস্তিতে। কিল-ঘুষি ও লাথি ছোড়াছুড়ির ঘটনায় পুরো এলাকা বিশৃঙ্খল হয়ে পড়ে।
বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকরা ‘বান্দেরাজো’ নামে পরিচিত এক বিশাল পতাকা প্রদর্শনী কর্মসূচিতে অংশ নিতে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন। নীল-সাদা পতাকায় এলাকা ভরে ওঠে। একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকরাও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে অন্য কিছু দলের সমর্থকদেরও উপস্থিতি ছিল।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও অশালীন ইঙ্গিত ব্যবহার করতে শুরু করে। পরে তা সরাসরি সংঘর্ষে রূপ নেয়।
????BREAKING: Violent clash erupts in Times Square in New York as Algerian and Argentine fans brawl ahead of their FIFA World Cup matchup. pic.twitter.com/Yx3Pzdi08h
— Polymarket Sports (@PolymarketSport) June 16, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ ও পর্যটকরা আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন, কেউ কেউ ওপর থেকে ছোড়া জিনিস এড়িয়ে যাচ্ছেন, আবার অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় নিউইয়র্ক পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছে বা কী কারণে এই উত্তেজনা শুরু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এই ঘটনাকে “উন্মুক্ত যুদ্ধক্ষেত্র” হিসেবে উল্লেখ করে বিশ্বকাপের প্রথম বড় ফ্যান-সহিংসতা হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।
বিশ্বকাপের শুরুতে টাইমস স্কয়ার সাধারণত বিভিন্ন দেশের সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়। তবে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর পরবর্তী ম্যাচগুলোতে কর্তৃপক্ষ কীভাবে পরিস্থিতি সামাল দেয় তার দিকে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৩০ মিনিটের খেলা শেষ; স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: নেদারল্যান্ডস বনাম জাপান, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: পরিসংখ্যান কী বলছে, কার পাল্লা ভারী
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ; তালিকা দেখুন
- আশুরার সরকারি ছুটি কবে
- চরম উত্তেজনা শেষ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ: জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ ইরান-নিউজিল্যান্ড; জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুন ২০২৬
- আজ রাতেই ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: লাইভ দেখার সব তথ্য এক নজরে
- জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ
- শুরু হল স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- শুরু আগেই আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ফলাফল ফাঁস
- সিগারেটের দাম বাড়ছে: নতুন বাজেটে জানুন কোন সিগারেটের দাম কত
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, যেভাবে দেখবেন লাইভ সম্প্রচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ জুন ২০২৬
