| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কয়েক দিন ধরে পড়ে আছে মায়ের পচাগলা মরদেহ, জানেনা উচ্চশিক্ষিত ছেলেরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ০৮:৫৩:১৫
কয়েক দিন ধরে পড়ে আছে মায়ের পচাগলা মরদেহ, জানেনা উচ্চশিক্ষিত ছেলেরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটটি বৃদ্ধার মেয়ের। বাসার পৃথক কক্ষে মা ও মেয়ে বসবাস করতেন। কয়েক দিন ধরে মায়ের কোনো সাড়া না পেয়ে তাকে ডাকতে যান মেয়ে। পরে একজন নার্সকে ডেকে আনা হলে তিনি কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত সাত থেকে আট দিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নুরজাহান বেগমের দুই ছেলে উচ্চপদে কর্মরত। একজন মোংলা স্থলবন্দরে সচিব পদে এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে একজন ছেলে বাসায় এলেও অন্যজন আসেননি বলে জানা গেছে।

ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...