| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ, যেসব ব্যবস্থা নিতে হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৯ ১৪:২৪:৫১
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ, যেসব ব্যবস্থা নিতে হবে

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডার ও অন্যান্য সংবেদনশীল স্থাপনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাতের নিরাপত্তা টহল বাড়ানোর কথা বলা হয়েছে।

বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা, দর্শনার্থীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক ব্যক্তির চলাচল দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। মূল কেপিআই স্থাপনায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার কথাও বলা হয়েছে।

দর্শনার্থীদের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্র দিয়ে তল্লাশি করতে হবে। দায়িত্বশীল কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। অনুমতি পাওয়া দর্শনার্থীদের অবশ্যই ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

এ ছাড়া সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশনাও রয়েছে।

দর্শনার্থীদের তথ্য রেজিস্টারে রাখতে হবে

বহিরাগত কেউ বিদ্যুৎকেন্দ্র বা সংশ্লিষ্ট স্থাপনায় গেলে তাঁর আগমনের উদ্দেশ্য যাচাই করতে হবে। দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, কার সঙ্গে দেখা করতে এসেছেন, আসার কারণ এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিখে রাখতে হবে।

বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ বা অন্য কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথ তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।

রাতের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং ওয়াচ টাওয়ারে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

দাপ্তরিক সময় শেষে, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল জোরদার করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির বিবরণ রেজিস্টারে লিখতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়ম যথাযথভাবে পালন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়

বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো স্থাপনা এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

ব্রাজিল-মোজাম্বিক ম্যাচ কখন, বাংলাদেশে দেখবেন যেভাবে

ব্রাজিল-মোজাম্বিক ম্যাচ কখন, বাংলাদেশে দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল সোমবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মোজাম্বিক। রাউন্ড অব ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...