| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার নতুন পরিকল্পনা, যে সীমান্তপথের ফিরবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৯ ১৫:১৮:১৭
শেখ হাসিনার দেশে ফেরার নতুন পরিকল্পনা, যে সীমান্তপথের ফিরবেন

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার স্থলপথে দেশে প্রবেশের বিকল্প বিবেচনা করছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পাসপোর্ট না থাকায় বিমানে ভ্রমণ জটিল হতে পারে, এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ খতিয়ে দেখার তথ্যও উঠে এসেছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক সম্ভাব্য সীমান্তপথগুলো ঘুরে দেখেছেন। আলোচনায় থাকা পথগুলোর মধ্যে রয়েছে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর। তবে শেখ হাসিনার স্থলপথে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। এটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পেট্রাপোল-বেনাপোল সীমান্ত কেন আলোচনায়

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এর মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত একটি সম্ভাব্য পথ হিসেবে বিবেচনায় রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। অন্যদিকে বাংলাদেশের যশোরে অবস্থিত বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ পথ এটি।

তবে সীমান্তপথ পরিদর্শনের তথ্য পাওয়া গেলেও শেখ হাসিনা এই পথ দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ায় জটিলতা

প্রতিবেদন অনুযায়ী, বৈধ পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার পক্ষে বিমানে ভ্রমণ করা সম্ভব হবে না। তাঁর কূটনৈতিক পাসপোর্ট ২০২৪ সালের ২২ আগস্ট বাতিল করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে দিল্লিতে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন, যাতে তিনি ঢাকায় ফিরতে পারেন।

দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান কী

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা বলেছে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে তা হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। অন্যদিকে ভারত জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে।

শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত এবং তাঁকে প্রত্যর্পণের প্রয়োজন নেই। তবে তাঁর দেশে ফেরার পদ্ধতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির অবস্থানে পার্থক্য রয়েছে।

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা, এখনো অনিশ্চিত বাস্তবায়ন

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তিনি কীভাবে ফিরবেন, কোন সীমান্তপথ ব্যবহার করবেন কিংবা তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কী ধরনের সমঝোতা হবে, তা এখনো নিশ্চিত নয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের নতুন প্রতিবেদনে স্থলপথের সম্ভাবনার কথা উঠে এলেও এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দেশে ফেরা নির্ভর করছে ভ্রমণসংক্রান্ত নথি, আইনি প্রক্রিয়া এবং দুই দেশের অবস্থানের ওপর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

ব্রাজিল-মোজাম্বিক ম্যাচ কখন, বাংলাদেশে দেখবেন যেভাবে

ব্রাজিল-মোজাম্বিক ম্যাচ কখন, বাংলাদেশে দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল সোমবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মোজাম্বিক। রাউন্ড অব ...

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে জমে উঠছে শেষ ষোলোর টিকিট পাওয়ার লড়াই। রাউন্ড অব ৩২-এর ...